কিভাবে বানাবেন মেথি পনির, জানতে পড়ে নিন এই প্রতিবেদনটি
দি নিউজ লায়ন;
উপকরণঃ
৩০০ গ্রাম পনির
১ চামচ আদা-রসুন কুচি
পরিমাণমতো তেল
২টি লবঙ্গ
১টি দারুচিনি স্টিক
২টি কাঁচা লঙ্কা
২টো টমেটো কুচি
১ আঁটি মেথি পাতা
১টা টমেটো কুচি
১ চামচ গোটা জিরে
১/২ চামচ গরম মসলা
১ চামচ কাসুরি মেথি
নুন স্বাদমতো
পরিমাণ মতো জল
কয়েকটি কাজু
১ চা চামচ হলুদ গুঁড়ো
১ চা চামচ লঙ্কাগুঁড়ো
প্রণালিঃ
প্রথমে কড়াইয়ে তেল গরম করে, তাতে পনির দিয়ে হালকা ভেজে নিন। এবার পনিরগুলো তুলে ওই কড়াইতেই আরও একটু তেল দিন। কাসুরি মেথি, গরম মশলা এবং জিরে বাদে, কড়াইতে অন্য সব মশলা এবং সবজি ও নুন দিয়ে ভালো করে কষিয়ে নিন। নজর রাখবেন মশলা কোনওভাবে যাতে কাঁচা না থাকে।
কড়াই গ্যাস থেকে নামিয়ে, কষানো মশলাটি হালকা ঠাণ্ডা করুন। তারপর অল্প জল ও কষানো মশলাটি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিন। এরপর কড়াইয়ে তেল দিয়ে তাতে জিরে ও এলাচ ফোড়ন দিন। তার মধ্যে মশলার পেস্টটি দিয়ে একটু নেড়ে, পনিরগুলো দিয়ে ভালভাবে নেড়ে নিন। তারপর পরিমাণমতো জল ও স্বাদমতো নুন দিয়ে কিছুক্ষণ রান্না করুন। সবশেষে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন। চাইলে কাসুরি মেথি হাতে ঘষে ছড়িয়ে দিতে পারেন।
Post a Comment